Saturday, 3rd October, 2026

ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ ফটিকছড়ির ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে সহ ফটিকছড়ির একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও এক নারী।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ওমানের সালালা এলাকার তামরিদ নামক স্থানে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তার একমাত্র ছেলে সাকিবুল হাসান সবুজ(২৩) ও মেয়ের জামাতা মুহাম্মদ দিদার(৩০)।
নিহত সাকিবের চাচা জানে আলম জানান, সাকিব নিজের গাড়ী নিয়ে তার ভগ্নিপতি দিদারুল আলমসহ স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে কয়েকদিন আগে সালালায় বেড়াতে গিয়েছিলেন।
শুক্রবার মাজার জেয়ারত শেষে মাস্কাট আসার পথে তামরিদ এলাকায় পৌঁছলে তাদের গাড়ির সাথে রাস্তা পার হওয়া একটি উটের ধাক্কা লাগলে গাড়িটি কিছু দূরে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে চালক সাকিব ও দিদার নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত বিলকিস আকতারের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা(২০) ও তাদের তিন বছরের মেয়ে তাইবা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
এদিকে, ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী ছাড়াও স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com