Sunday, 4th October, 2026

ছাগলনাইয়ায় অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব

ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের রৌশন আলী মুন্সি নতুন বাড়িতে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবকে ঘিরে ফুটে উঠে গ্রামীণ ঐতিহ্য। শনিবার (১০ জানুয়ারী) বিকাল ৪টা হতে শুরু হয় পিঠা উৎসব। চলবে রাত ৯টা পর্যন্ত। পিঠা উৎসবকে ঘিরে কয়েক কয়েকশ ক্রেতা-বিক্রেতাদের যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।

পশ্চিম ছাগলনাইয়া রৌশন আলী মুন্সি নতুন বাড়ি প্রাঙ্গণে পিঠা উৎসব যেন বর্ণিল রঙে মেতে উঠে। পিঠা উৎসব এর শুরু থেকেই ছিল দর্শনার্থীদে উপচে পড়া ভিড় । পিঠা উৎসবে বিভিন্ন স্টলে ছিল গ্রামীন ঐতিহ্যবাহী পিঠার বিশাল সমারোহ।
বিভিন্ন ধরনের আচার, কাঁটা পিঠা, পাটি সাপটা, ঝুরি পিঠা, ঠোস পিটা, ,মাশরুম, দুধপুলি, ভাঁপাপিঠা, সইপিঠাসহ হরেক রকমের পিঠা খেতে নারী, পুরুষ ও শিশুদের ভীড় ছিল প্রতিটি স্টলে।

পশ্চিম ছাগলনাইয়া রৌশন আলী মুন্সি নতুন বাড়ির সন্তান প্রকৌশলী এনামুল হক আজিম জানান, উৎসব মুখর পরিবেশে এই পিঠা উৎসব পালিত হয়। পিঠা উৎসবে প্রায় ২০টি স্টল বসে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com