Saturday, 22nd August, 2026

বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবকের ওপর হামলা

বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা মো. ইকবাল (২৩) নামের এক প্রতিবন্ধী যুবকের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা মো. ইউনুচের ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন জানান, ভোরে দুর্বৃত্তরা রান্না ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে মূল দরজা খুলে দেয়। এসময় ইকবাল বিছানায় ঘুমিয়ে ছিলো। সে দরজার খোলার শব্দ পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে সারা ঘর তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলে। হামলায় আহত ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শারীরিক প্রতিবন্ধী ইকবাল তার পরিবার নিয়ে ইউনুচের নির্মিত ঘরে বসবাস করে। ইউনুচরা কাজের সুবাদে নগরীতে থাকেন। ইকবাল বলেন, কম্বল জড়িয়ে ঘুমিয়ে ছিলাম। এসময় দরজা খোলার শব্দ পেয়ে জেগে উঠতেই কেউ একজন মাথায় লোহার ভারী কিছু দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। তারা আমার সাথে থাকা ১৫০ টাকা কেড়ে নিয়েছে। তবে যাওয়ার সময় মোবাইল নাম্বার চেয়ে নেয় চিকিৎসা খরচ দেওয়ার জন্য। বলেছে ওদের ভুল হয়েছে। তারা জানতো না আমি প্রতিবন্ধী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com