Tuesday, 6th October, 2026

গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে দেশ বললেন তারেক রহমান

বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে যেসব মা তাঁদের সন্তান হারিয়েছেন, যেসব বোন তাঁদের স্বামীকে হারিয়েছেন—আজ তাঁদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। গুম ও খুনের শিকারদের বিষয়ে রাষ্ট্র কখনো দায় এড়িয়ে যেতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব শহীদদের স্মরণে সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ নতুন করে ষড়যন্ত্র করতে না পারে। প্রকৃত বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বিগত আন্দোলন ও দমন-পীড়নে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com