সাতক্ষীরায় যুবদল নেতা আবিদ হাসান হত্যা মামলার আসামি আওয়ামীলীগের দুই আইনজীবীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে তারা জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম উক্ত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
আসামীরা হলেন, আওয়ামীলীগনেতা ও সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, এবং আওয়ামীলীগনেতা ও সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা যুবদল নেতা মোঃ আবিদ হাসানকে তার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে তুলে নিয়ে শ্যামনগরে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে গুলি করে হত্যা করে। এঘটনায় নিহত যুবদল নেতার চাচাতো ভাই মোনায়েম হোসেন হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা আদালতে ৩৮ জনের নাম উল্লেখপূর্বক আজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় কারাগারে পাঠানো দুই আইনজীবীসহ অন্যান্য আসামিরা উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ি আজ আসামিদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন ও আওয়ামী লীগ নেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জেলা জজ আদালতের অতিরিক্তি পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্রো বিষয়টি নিশ্চিত করেছেন।