Tuesday, 6th October, 2026

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

মানিকগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে পঞ্চাশ বছরের রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামীকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

যাবজ্জীবন প্রাপ্ত আসামী রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখ এর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে রড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠের নিয়ে ধর্ষণ করে রাজ্জাক শেখ। পরে শিশুটি সরিষা ফুল নিয়ে বাসায় ফিরে তার মার নিকট ধর্ষণের বিষয়টি জানান। এই বিষয়টি শিশুটির মা তার স্বামীর কাছে বলেন। পরে শিশুটির বাবা ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামীকরে শিবালয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক এই রায় প্রদান করেন।এই মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন হুমায়ন কবির তিনি এই রায়ে সন্তুষ্ঠি প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com