Sunday, 4th October, 2026

মানিকগঞ্জে হাজতি বাবুল হোসেন কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

মানিকগঞ্জ জেলা কারাগারে আটক মো. বাবুল হোসেন (৬০) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ।
আজ বুধবার সকাল ১১টা ১৬ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত হাজতি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বড় ষাট্টা গ্রামের মৃত হায়াত আলীর পুত্র। এ ছাড়াও তিনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কারা কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার সকাল বেলা বাবুল হোসেন হঠাৎ করে বুকে তীব্র ব্যথা ও অস্থিরতা অনুভব করেন। সাথে সাথে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় কারা সহকারী সার্জনের পরামর্শে তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ১৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকদের দেওয়া মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে “Cardio respiratory failure with history of IHD (Ischemic Heart Disease), Chicken Pox এবংsevere chest pain”।
কারা সূত্রে আরও জানা যায়, বাবুল হোসেনের আগে থেকেই ওঐউ, ডায়াবেটিস, চিকেন পক্স ও তীব্র পেটব্যথার (অপঁঃব ধনফড়সবহ) মতো বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। গতকালও তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং চিকিৎসা শেষে তিনি কারাগারে ফিরে আসেন।
উল্লেখ্য, বাবুল হোসেন মানিকগঞ্জ সদর থানার ২০(৪)২৫ নম্বর মামলার (জি.আর ১২৭/২৫) আওতায় গ্রেপ্তার হয়ে গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে কারাগারে আসেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ৪৪৭/৪৩৬/৩৪ ধারা অনুযায়ী অভিযোগ ছিল।
ঘটনার বিষয়ে কারা সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, বন্দী অসুস্থ হয়ে পড়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com