Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চান্দিনা থানার ভমরকান্দি গ্রামের মৃত সোজা মিয়ার ছেলে মো: সোহাগ হোসেন (৩১), একই জেলার বরুড়া থানার কাটাখালা গ্রামের মো: সেলিমের ছেলে মো: মনির হোসেন (২২)।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সোমবার রাতে বারইয়ারহাট পৌর এলাকার খান সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাসি করা অবস্থায় একটি পিকআপ থামানোর সংকেত দিলে তারা পালিয়ে যেতে চায়। পরবর্তীতে আমাদের টিম তাদের গতিরোধ করে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় গাড়ির কেবিনের ভিতরে সিটের নিচে টেপ দিয়ে মোড়ানো ৮ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com