Sunday, 4th October, 2026

ফেনী -১ আসনে মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজনুর মত বিনিময়

ছাগলনাইয়ায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সাথে মতবিনিময় করেন ফেনী -১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু।রবিবার সকালে ছাগলনাইয়া কলেজ রোডে প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাহাব উদ্দিন আহমদ সাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী -১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আজিজ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমূখ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com