Sunday, 4th October, 2026

ফটিকছড়িতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

একটি মানবিক -শিক্ষিত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে চট্টগ্রাম–২, ফটিকছড়ি আসেেনর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মুন্না, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী চৌধুরী।

এতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা মাস্টার নাজিম উদ্দীন শিকদার, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়কারী আকরামুল হক, জামায়াত নেতা গাজী বেলাল উদ্দিন,নবীর হোসেন মাসুদ, বায়েজিদ হাসান মুরাদসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন দেশ ও জাতির ভাগ্যেন্নোয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক।একজন সাংবাদিকের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব। তিনি ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা ফটিকছড়ির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। খোলামেলা আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষন করেন বক্তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com