Saturday, 22nd August, 2026

আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করেন অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার কূটনৈতিক রিপোর্টারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।

রাজধানীর কাওরানবাজারস্থ একটি অভিজাত হোটেলে জাতিসংঘের ইলেকশন প্রজেক্ট-এর সহায়তায় নির্বাচন সংক্রান্ত রিপোর্টিং কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে এমআরডিআই ও ডিকাব। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী নেতাদের বরাতে সোশ্যাল মিডিয়ায় ভোটকেন্দ্রে না যাওয়ার যে ব্যাপক ক্যাম্পেইন চলছে তাতে শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচন কতটা সফলভাবে সম্পন্ন হবে বলে মনে করেন?
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইচ্ছাকৃতভাবে ভোট বর্জন, নানা কারণে কেন্দ্রে না যাওয়া তথা কিছুটা অনুপস্থিতি সব নির্বাচনেই দেখা যায়। কিন্তু সেই রেশিও কত? বেশিরভাগ নির্বাচনেই অনুপস্থিতির হার বিবেচ্য হয়নি। আজ যে অবস্থানে আমরা পৌঁছেছি তাতে তাদের এই নেতিবাচক ক্যাম্পেইন ভোটের হারে খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। এ সময় তিনি বিএনপি ও আওয়ামী লীগের অংশগ্রহণে অনুষ্ঠিত ’৯১-এর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেই নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার বিশ্বাস, ১২ তারিখের নির্বাচনে সেটা ছাড়িয়ে যাবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com