Wednesday, 7th October, 2026

প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটদান শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটদান শুরু হয়েছে। যা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে । মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে, প্রথম বারের মতো পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্য ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে নির্বাচন কমিশন।

ইসি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে সেই ভোট গণনা করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে। একই সঙ্গে দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের অর্ধেক রয়েছেন দেশের ভেতরে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com