Saturday, 22nd August, 2026

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ১২ ফেব্রুয়ারির ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এ প্রতিশ্রুতি দেন। ফরিদপুরের নদী ভাঙন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতিও দেন। সেইসঙ্গে পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন তিনি। কৃষকদেরকে সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এজন্য দলটির প্রতিশ্রুত ‘কৃষক কার্ডের’ সুবিধার কথা তুলে ধরেন তারেক রহমান।
এ সময় জামায়াতকে ইঙ্গিত করে দলের চেয়ারম্যান বলেন, ‘জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। সময় হলে তাদের এক রুপ, আবার আরেক রুপ। এরা শুধু রুপের পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ— মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।’

তিনি আরও বলেন, ‘তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে, সেই প্রশ্ন-ও তুলেন তারেক রহমান।’ তারেক রহমান জানান, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করা হবে। জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি।’

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com