Tuesday, 6th October, 2026

সোমবার পুরান ঢাকার জনসভা করবে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার চারটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। সেই দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি স্থানে তিনি বক্তব্য দেবেন।
মাহদী আমিন বলেন, ‘ ৯ ফেব্রুয়ারি দুপুর ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ সড়কে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।‘
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, আগামীকাল রোববার এবং সোমবার এই দু’দিনে রাজধানীর মোট ১৪টি স্থানে জনসভা করবেন তারেক রহমান।

এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনে অনুষ্ঠিত এক জনসভা থেকে আসনটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এ কর্মসূচির কথা জানান। তখন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সোমবার সবাইকে দলে দলে ধূপখোলা মাঠে উপস্থিত থাকতে হবে।’

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com