Friday, 21st August, 2026

আসন্ন নির্বাচন ঘিরে আলফাডাঙ্গায় ভোটকেন্দ্র পরিদর্শনে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা প্রতিটি ভোটকেন্দ্রের প্রবেশপথ, সীমানা প্রাচীর, ভোটগ্রহণ কক্ষ এবং গোপন কক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন—সে বিষয়ে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টহল, নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com