Friday, 21st August, 2026

ফেনীতে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট নয়ন

ফেনী ১ আসনে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (অর্থ)মিজানুর রহমান নয়ন। তিনি রোববার সকালে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের করৈয়া বাজারে ফেনী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর সমর্থনে গণসংযোগ করেন। আগামী ১২ ফেব্রুয়ারী তারিখে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আমিন ভুইয়া বাদশা, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও শুভপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ফজলুল বারী মহসিন,
সাবেক সদস্য মো: জাফর উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মো: শাহজাহান প্রমূখ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com