Sunday, 4th October, 2026

সম্পদের তথ্য দিয়েছেন বেশিরভাগ উপদেষ্টা : প্রেস সচিব

অন্তর্র্বতী সরকারের দুয়েকজন উপদেষ্টা বাদে বাকি সবাই তাদের সম্পদের হিসাব দিয়েছেন, শিগগিরই এই তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ভোট পড়বে সেটা বলতে পারছি না। তবে সুষ্ঠু, উৎসবমুখর হবে নির্বাচন।’
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ গত বছরের নভেম্বর থেকে চেষ্টা করেছে বিশৃঙ্খলা তৈরির। তারা এখন কেবল অনলাইনে আছে। মিছিলেও দেখি না।’

গণমাধ্যম প্রসঙ্গে তিনি দাবি করে বলেন, ‘গণমাধ্যম পুরো ১৮ মাস নিয়ন্ত্রনমুক্ত ছিলো। যেকোনো নিউজ করতে পেরেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয় সেগুলো দেখেছি। হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যম চালু করা হয়েছে। অনেক সংস্কার হয়েছে গণমাধ্যমের।’

নির্বাচনে ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক আসার কথা উল্লেখ করেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ ২১১ জনের মতো পর্যবেক্ষক আসছেন। তিনি বলেন, যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেয়া অন্তবর্তী সরকারের লক্ষ্য ছিলো না।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com