Sunday, 4th October, 2026

উচ্ছ্বাসে ভাসলো বেগম ছালেহা একাডেমী, ক্রীড়া-সংস্কৃতির মহামিলন

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই অঙ্গীকার আর বিজয়ের মহানুভবতা, পরাজয়ে দৃঢ়তা প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে আলফাডাঙ্গার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম ছালেহা একাডেমীতে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় একাডেমী প্রাঙ্গণ যেন রঙিন স্বপ্নের এক আনন্দমেলায় রূপ নেয়। ছোট ছোট শিক্ষার্থীদের হাসি, দৌড়ের ছন্দ, গানের সুর আর কবিতার আবৃত্তিতে পুরো ক্যাম্পাস ভরে ওঠে প্রাণের উচ্ছ্বাসে। অভিভাবক ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। তিনি স্নিগ্ধ কণ্ঠে বলেন,শুধু বইয়ের পাতায় নয়, খেলার মাঠেও গড়ে ওঠে ভবিষ্যতের মানুষ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চাই শিক্ষার্থীদের মনন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে শাণিত করে।
তিনি শিক্ষার্থীদের সততা ও অধ্যবসায়ের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী আইএইচটির অধ্যক্ষ ডাঃ সুমন রায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন,জীবনের পথচলায় জয় যেমন আনন্দের, তেমনি পরাজয়ও শেখায় দৃঢ়তা। ক্রীড়ার মাঠ আমাদের সহনশীলতা, বন্ধুত্ব ও মানবিকতার পাঠ দেয়।
তার অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা একাডেমীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ফলাফলে নয়, চরিত্র ও মানবিকতায়ও হোক সেরা। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা সেই পথকে করে সুন্দর ও সুগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন একাডেমীর সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস। আবেগভরা কণ্ঠে তিনি বলেন,এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট-পাথরের সঙ্গে জড়িয়ে আছে আমার অসংখ্য স্মৃতি। আজ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে মনে হচ্ছে, আমাদের স্বপ্ন আজ রঙিন ডানা মেলেছে।

দিনব্যাপী মোট ৫৪টি ইভেন্টে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীরা মুগ্ধতা ছড়িয়ে দেয় সবার মাঝে।

দিনশেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখনও একাডেমী প্রাঙ্গণে রয়ে যায় আনন্দের রেশ—হাসিমাখা মুখ আর নতুন স্বপ্নে ভরা আগামী দিনের প্রত্যাশা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com