Sunday, 4th October, 2026

ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করব : তথ্যমন্ত্রী

বাংলাদেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের লক্ষ্য হলো তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে পৌঁছে দেওয়া এবং এই নীতিমালার আলোকে সব সমস্যার সমাধান করা হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের দীর্ঘ আন্দোলনের পথে গণমাধ্যমের প্ল্যাটফর্মও ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। সেই অবদানের মূল্যায়ন করা হবে এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদের সম্মান দেওয়া হবে। নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ক্ষমতার কারণে এটি একটি নতুন চ্যালেঞ্জ। একদিকে এটি ক্ষমতায়ন দিয়েছে, অন্যদিকে নতুন জটিলতা তৈরি করেছে, যা প্রযুক্তির সাহায্যে সমাধান করতে হবে।

ভয়মুক্ত সাংবাদিকতার নিশ্চয়তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি নিজেই একজন দীর্ঘ ইতিহাসের রাজনৈতিক কর্মী। গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদের ওপর যদি সর্বক্ষণ নজরদারি থাকে, তা মানসিকভাবে কষ্টদায়ক। আমাদের প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন।ইনশাআল্লাহ, বাংলাদেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com