Sunday, 4th October, 2026

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। তবে গরম ও আর্দ্রতা মিলিয়ে ভ্যাপসা আবহাওয়ার কারণে স্বস্তি মিলবে না সহজে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com