Tuesday, 6th October, 2026

আজ থেকে রোজা শুরু সৌদি আরবে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ বুধবার থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবের পাশাপাশি একই দিনে, সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
তবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেয় ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ।

ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের শুরু নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com