Sunday, 4th October, 2026

এখন টিভির ইস্যুতে সমঝোতার ইঙ্গিত তথ্যমন্ত্রীর

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিতে কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুতি নিয়ে সৃষ্ট পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদায়ন ঘিরে তৈরি হওয়া জটিলতাও বিধিবদ্ধ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগের দাবিতে সংস্থাটির এক কর্মী বিক্ষোভ করেন। অন্যদিকে এখন টিভিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ দুটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাসস প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে নিয়োগ, বহাল রাখা বা বাতিল সবই নির্ধারিত বিধি ও প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। সরকার সেই আইনগত কাঠামোর মধ্যেই বিষয়টি বিবেচনা করবে। আলোচনা করে এবং প্রযোজ্য বিধান অনুসরণ করে একটি সমাধানে পৌঁছানো হবে বলে তিনি আশ্বাস দেন।
এখন টিভির প্রসঙ্গে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট সাংবাদিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করা হবে। আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হবে। তবে এ বিষয়ে নির্দিষ্ট ঘটনার ওপর তিনি কোনো মন্তব্য করতে চাননি।

তিনি আরো বলেন, যেকোনো সমস্যার নিষ্পত্তি অবশ্যই বিদ্যমান বিধিবিধানের আলোকে করা হবে। কেউ যেন মনে না করেন যে চাপ সৃষ্টি বা ‘মব’ তৈরি করলেই সমস্যার সমাধান সম্ভব।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com