Sunday, 4th October, 2026

ফের পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত এ দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, ‘আজ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এই জন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।’
এর আগে, গত মাসের ১৫ তারিখ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই আদালতে ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com