Tuesday, 6th October, 2026

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ ওই ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আগামী ২৯ মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার ১১ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ ৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। এদের মধ্যে সাবেক ওসি আবুল হাসান ও সাবেক ওসি (তদন্ত) জাকির হোসেন গ্রেপ্তার অবস্থায় আছেন।
নিহত ইমাম হাসান তাইম পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল যাত্রাবাড়ীর রাজপথে ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে নিভে যায় শিক্ষার্থী ইমাম হোসেন তাইমের জীবন। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিথর ও গুলিবিদ্ধ তাইমকে অত্যন্ত কাছ থেকে পুনরায় গুলি করছে পুলিশ, যা সেই সময় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com