Thursday, 20th August, 2026

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী

ঈদকে সামনে রেখে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের সময় কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না, এ নির্দেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সরকার আশা করছে এবার ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব স্থানে যানজট বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে, সেখানে আগাম ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে জানানো হবে। পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও করণীয় নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com