Thursday, 20th August, 2026

জামিনে মুক্তির পর আবার ও গ্রেপ্তার আইভী

হাইকোর্টে পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন পরই নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চব্বিশে ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ ৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলা।

এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এ চারজন।

অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলাটি করে। আইভীর সমর্থক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com