Sunday, 4th October, 2026

মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আটকা পড়া বাংলাদেশিদের জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক কারণে এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে এবং স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে ফিরবে।
বৃহস্পতিবারের দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকা ফিরে আসবে। ফ্লাইটগুলো পরিচালনা করা হবে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর: বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এয়ারলাইনটি জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে স্থান দেওয়া হবে।

টিকেট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ইউএস-বাংলা সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হটলাইন নম্বর: ১৩৬০৫ এবং মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com