Thursday, 20th August, 2026

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (৯ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারাও এতে যোগ দেন। সভায় ৫৬টি কমনওয়েলথ দেশের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রতিনিধিরা এ বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের এজেন্ডা নির্ধারণ করেন। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ম-শৃঙ্খলার অবক্ষয়ের মধ্যে বিশ্ব সম্প্রদায় বর্তমানে যে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com