শরীয়তপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালন১০ টায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক এ সভায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তসলিম হোসেন এর সভাপতিত্বের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
সভায় বক্তারা, জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই মিলের এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।