Wednesday, 19th August, 2026

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্র্বতী সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা পৌনে ১টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত চারটি সংশোধনী আইন অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বৈঠকের পর অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি সংশোধিত অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছিল। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর তা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যাচাই শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথমবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু হয়। তবে দীর্ঘদিন ধরেই দলীয় প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষকরা।

অন্তর্র্বতী সরকারের অধীনে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করেছিল। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার দাবি জানিয়ে এলেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com