Thursday, 20th August, 2026

সরকারের কাছে বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশের হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ এমন একটা জিনিস, সারা বিশ্বব্যাপী এটা নাড়া দিয়েছে। কারণ বিশ্ব চলছে তেলে, সেই জ্বালানি তেল যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তবে জরুরী সেবায় বিঘ্ন ঘটতে পারে। আমাদের কোথায় কোথায় সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন—ওটি (অপারেশন থিয়েটার) দরকার, আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) দরকার, সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) দরকার, বেবি কেয়ার ওয়ার্ডে দরকার, লেবার রুমে দরকার।’ তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বাড়তি মজুত রাখার জন্য আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনুরোধ করেছি। আমরা জন্য সেই মজুত রাখা হবে। এরপরও যদি জ্বালানি সংকট হয়, ডিজেলের মজুত বাড়িয়ে আমরা জেনারেটর রাখছি। দুটি করে বৈদ্যুতিক সঞ্চালন লাইট টানা হচ্ছে, একটি লাইনে না পেলে যেন আরেকটি থেকে অন্তত ওই পাঁচটি রুমে আমরা বিদ্যুৎ দিতে পারি।’

হাসপাতালগুলোতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘যাতে বিদ্যুতের ঘাটতিটা কম হয়। যাতে করে জেনারেটরের ওপর আমাদের নির্ভরশীল না হতে হয়।’ হিলিয়াম গ্যাসের কোনো অসুবিধা নাই, পর্যাপ্ত মজুত আছে বলেও জানান তিনি। এরপরও আমরা প্রস্তুত আছি। অন্য মাধ্যমে আমদানি করার ব্যবস্থা রেখেছি, আমরা কাজ শুরু করেছি।’

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com