Sunday, 4th October, 2026

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বক্তব্যে উদ্বেগ জানিয়েছে জামায়াত

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের খুলনা ও যশোর অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত করা বিষেয়ক মন্তব্যকে ‘উসকানিমূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ মার্চ) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এই মন্তব্য আন্তর্জাতিক নীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আঘাত হেনেছে এবং এতে উগ্র মানসিকতার প্রকাশ ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্ত ইস্যুকে উসকে দেওয়ার চেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সীমান্ত এলাকায় ভারতের বিভিন্ন কর্মকাণ্ড— যেমন সামরিক তৎপরতা, স্যাটেলাইট নজরদারি ও ধর্মীয় উসকানি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বলেও দাবি করা হয়। এতে সীমান্তবর্তী জনগণের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে ভারতীয় রাজনৈতিক নেতৃত্বকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শমীক ভট্টাচার্য্যের মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার দাবি জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ ধরনের বক্তব্যের কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিতে হবে এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন, ‘বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন এবং যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করুন।’

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com