Thursday, 20th August, 2026

‘মব’ এবং ‘রাস্তা আটকে দাবি’ চলবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্র্বতী সরকারের সময়কালে যেভাবে দেশজুড়ে অসংখ্যা মবের ঘটনা ঘটেছে এবং যখন-তখন রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করা হয়েছে- সেসব আর নির্বাচিত সরকারের সময় চলতে দেওয়া হবে না।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মনবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্র্বতী সরকারের সময়ে অসংখ্যা মবের ঘটনা হয়েছে- তা সঠিক, কিন্তু কতগুলো মবের ঘটনা ঘটেছে সেই পরিসংখ্যান সরকারের কাছে নেই।
নির্বাচিত সরকারের সময়েও কিছু ক্ষেত্রে মবের মতো ঘটনা দেখা গেছে- রুমিন ফারহানার এই অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনটি মব আর কোনটি সংঘবদ্ধ অপরাধ- তা তদন্তের দাবি রাখে এবং প্রশাসন সেটা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com