Thursday, 20th August, 2026

হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর

ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সেমিল মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৭ ফেব্রুয়ারি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এটা নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষীতে তা স্থগিত করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি আইভিকে নতুন এই সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। আইভি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com