Sunday, 4th October, 2026

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে। এর আগে গতকাল রোববার মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে পুলিশের হাতে তুলে দিয়েছিলো।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com