Sunday, 4th October, 2026

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১,৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন।
এর আগে চিকিৎসকরা ওই স্থানে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সচিবালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে প্রধানমন্ত্রী নিজে তাদের কাছে গিয়ে কথা বলেন। এ সময় প্রতিনিধি দল সংক্ষেপে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com