Sunday, 4th October, 2026

মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে

মালয়েশিয়া থেকে আমদানি করা ৩০ হাজার টন ডিজেলবাহী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পানামার পতাকাবাহী ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি বন্দরে নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপের মধ্যে চলতি মাসে এটি ডিজেলবাহী অষ্টম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ এপ্রিল প্রায় একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। পাশাপাশি, ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজও বন্দরে ভিড়তে পারে।

গত এক মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে জ্বালানি তেল, ৮টিতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং ৯টিতে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানি করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com