Wednesday, 19th August, 2026

মাদারীপুরে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সামাদ্দার ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার দিকে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির চালক অজয় কুমার হালদার গুরুতর আহত হন। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী গ্রামের শৈলেন চন্দ্র হালদারের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কভার ভ্যানের একজন গুরুতর আহত হন। তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com