Sunday, 4th October, 2026

প্রশ্নোত্তর পর্বে সংসদে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ বৈঠক বসবে আজ বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায়। দিনের কার্যসূচি অনুযায়ী আজ প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে প্রথমবারের মতো অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের রেওয়াজ অনুযায়ী, বুধবারের প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত রয়েছে।
এছাড়া আজকের কার্যসূচিতে রয়েছে- পানিসম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্ৰশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্ব।
এরপরের পর্বে থাকবে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)- এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

আজকের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)- এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের মধ্যে তিনটি গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে।

এগুলো হলো- সুন্দরবনে জলদস্যুদের উপদ্রপ নিয়ন্ত্রণ করা; মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর ও শিবালয় উপজেলাকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করা এবং নেত্রকোণা-বিরিশিরি জেলা মহাসড়কের ১৩তম কিলোমিটারে (ডেউটুকোন ঘাটে) কংশ নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে প্রাপ্ত নোটিশ।

এছাড়া সংসদের প্রথম অধিবেশনের আজকের বৈঠকে জনপ্ৰশাসন প্রতিমন্ত্রী মো. আন্দুল বারী (সংসদ কার্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশের সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২০২৫ সনের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করবেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com