Sunday, 4th October, 2026

নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)’র পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (চকঝঋ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এসডিএস’র বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনের লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলায় মঙ্গলবার ৩ টার দিকে এক দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়েছে। উত্তম ব্যবস্থাপনায় দেশি মুরগি, লেয়ার মুরগি এবং জিনডিং জাতের হাঁস পালনের মাধ্যমে খামারিদের স্বাবলম্বী করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আলোচনার মূল বিষয়বস্তু ও দিক-নির্দেশনা
প্রশিক্ষণ সেশনে উপস্থিত বিশেষজ্ঞগণ খামারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মো আবু বকর সিদ্দিক। খামার ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।খামারিদের সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে খামার রেজিস্ট্রেশন করার বিশেষ পরামর্শ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মাহবুবুল আলম খামারের নিরাপত্তায় বায়োসিকিউরিটি (জৈব নিরাপত্তা) এর গুরুত্ব ব্যাখ্যা করেন। বাচ্চা পালনের সঠিক পদ্ধতি বা ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পোলট্রির বিভিন্ন রোগ-বালাই এবং এর আধুনিক প্রতিকার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

অংশগ্রহণ ও ক্ষেত্র পরিদর্শন প্রশিক্ষণে এসডিএস-এর সদস্য খামারিরা অংশগ্রহণ করেন। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য খামারিদের নিয়ে একটি ফিল্ড ভিজিট সম্পন্ন করা হয়, যেখানে হাতে-কলমে খামার ব্যবস্থাপনা প্রদর্শন করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল রপ্ত করতে সক্ষম হয়েছেন, যা স্থানীয় পর্যায়ে নিরাপদ আমিষের চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। এসময় উপস্থিত ছিলেন, এসপি-ডি(এগ্রিকালচার) এসডিএস প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুবেল হোসেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com