Sunday, 4th October, 2026

আপসে মীমাংসা, আ. লীগ নেতা মোজাম্মেলের খালাসে আপত্তি নেই বাদীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের খালাসে অনাপত্তির কথা জানিয়েছেন বাদী খলিলুর রহমান। ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আদালতে জবানবন্দিতে তিনি এ কথা জানিয়েছেন।

ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তারের আদালতে বুধবার (১ এপ্রিল) তিনি জবানবন্দি দেন। আদালত এ মামলার রায়ের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেন। এসময় খলিলুর রহমান বলেন, ‘আমাদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে। মোজাম্মেল হক খালাস পেলে কোনো আপত্তি নেই।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমণ্ডির অফিসে ডেকে নেন। ওই সময় নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এক পর্যায়ে খলিলুর রহমানকে তিন দিনের মধ্যে টাকা দেওয়া জন্য চাপ দেওয়া হয়, অন্যথায় তাকে গুম করার হুমকি দেওয়া হয়। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দেন।
২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে চাঁদাবাজির মামলাটি করেন। গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।
সেই থেকে তিনি কারাগারে আছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com