Wednesday, 19th August, 2026

শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশের প্রথম দেশীয় মালিকানায় বেসরকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের শরীয়তপুর জেলা শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ব্যাংকের সিনিয়র ম্যানেজার আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মান্নান মাদবর, সহ-সভাপতি আবুল হোসেন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ রাজ্জাক হাওলাদার, মাহবুব রশীদ রিপন, জেলার সিনিয়র সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ি। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে ন্যাশনাল ব্যাংক লিমিটেড দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গ্রাহক সেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com