Wednesday, 19th August, 2026

রাজধানীতে গ্যাসলাইট কারখানায় আগুন

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com