Thursday, 20th August, 2026

নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধে অবৈধ স্থাপনা, নষ্ট হচ্ছে সৌন্দর্য

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন রোধে ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০.২ কিলোমিটার দীর্ঘ ডানতীর রক্ষা বাঁধে অবৈধ স্থাপনার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে। ২০২২ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর মুলফৎগঞ্জ এলাকায় ৪ কিলোমিটার ওয়াকওয়ে, সেতু, বসার স্থান ও শোভাবর্ধনকারী গাছের সমন্বয়ে এটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে পরিণত হয়।

তবে বর্তমানে বাঁধের ওপর স্থায়ীভাবে দোকানপাট গড়ে ওঠায় নদীর সৌন্দর্য আড়াল হয়ে যাচ্ছে এবং দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফুচকা, চটপটি ও চা-দোকানসহ বিভিন্ন স্থাপনা বাঁধের পরিবেশ নষ্ট করছে।

দর্শনার্থীরা দ্রুত অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, অবৈধ স্থাপনা সরাতে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে; নির্দেশনা না মানলে শিগগিরই অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com