Tuesday, 6th October, 2026

জামিন পেলেন জামায়াতের নারী কর্মী বিবি সওদা বেগমক

ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সওদা বেগমকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায়ের (মিঠু) আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।
ভোলা আদালত পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল কাজী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কোর্টহাজত থেকে বের হওয়ার সময় সওদা বেগমকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জামায়াতের নেতা–কর্মীরা স্লোগান দেন। তার জামিন না হলে, আজ বিকেল সাড়ে ৪টায় ভোলা শহরে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল। তবে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান জামায়াত সেক্রেটারি।
জামিন পাওয়ার পর জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সওদা বেগমকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার বিকেলে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। লিখিত বক্তব্যে জানানো হয়, ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যমযম টাওয়ারের বাসা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়।
দলের নেতারা অভিযোগ করেন, মতপ্রকাশের কারণে কাউকে আটক করা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী কর্মীকে আটক করা হয়েছে বলে তারা দাবি করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com