Tuesday, 6th October, 2026

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, সংসদে বিল পাস

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ সংশ্লিষ্ট বিধান বাতিল করেছে জাতীয় সংসদ। এর ফলে বিচারক নিয়োগ প্রক্রিয়া আবারো আগের নিয়মে ফিরে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিরোধী দলের আপত্তি সত্ত্বেও ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হয়। এর মাধ্যমে অন্তর্র্বতী সরকারের সময়ে জারি করা সংশ্লিষ্ট তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। তবে অধ্যাদেশের আওতায় ইতোমধ্যে নেওয়া সিদ্ধান্ত, বিশেষ করে ২৫ জন বিচারকের নিয়োগসহ অন্যান্য কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় এই সচিবালয় বিলুপ্ত হচ্ছে। সচিবালয়ের অধীনে থাকা বাজেট, প্রকল্প ও চলমান কার্যক্রম আইন ও বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সচিবালয়ের জন্য সৃষ্ট পদগুলোও বিলুপ্ত হবে। সেখানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি আগের আইনের আওতায় পরিচালিত হবে।

এদিকে, সংসদে এসব বিল পাসকে কেন্দ্র করে বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে একাধিক ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে। এর প্রতিবাদে তার নেতৃত্বে বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। ওয়াকআউটের সময় বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি থাকা সত্ত্বেও এসব বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com