Friday, 21st August, 2026

টাঙ্গাইলে যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এবার ভুল ট্রেনে উঠে গণধর্ষনের শিকার হয়েছে এক নারী। শুক্রবার মাঝরাতে গণধর্ষনের শিকার ঐ নারী শনিবার দুপুরে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। এরই মধ্যে অভিযুক্ত তিনজনকে রেল পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

শুক্রবার রাতে এক যুবতি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার জন্য ঢাকা বিমান বন্দর থেকে ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে ঐ যুবতি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে। ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ঐ যুবতী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান। জিআর পুলিশ দুলাল নামে এক সিএনজি চালককে যুবতিকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলেন। এই সুযোগে দুলাল যুবতিকে ফুসলিয়ে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে দুলাল। পরে অপর দুই জন রুপু মিয়ার বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি জিআর পুলিশকে জানালে তারা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com