Wednesday, 19th August, 2026

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, সব মন্ত্রণালয়ে চিঠি

সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ শূন্য পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত ছক অনুযায়ী দ্রুত প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নিয়োগসংক্রান্ত এই পরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোতে থাকা শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদ।
এদিকে বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতেই বর্তমানে ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com