Wednesday, 19th August, 2026

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে রিট

আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছে তিনি।
বুধবার (১৫ এপ্রিল) এ রিট করেন তার অ্যাসোসিয়েটসের আইনজীবী মো. লিটন আহমেদ। এর আগে, ১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী।
রিটে আইন সচিব, বার কাউন্সিলের সচিব ও ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, ‘বন্দি হওয়ায় ব্যক্তিগতভাবে নমিনেশন পেপারে সই করতে অনুমতি প্রয়োজন। যেটার অথরিটি জেলা ম্যাজিস্ট্রেট। ১২ এপ্রিল এ ব্যাপারে আবেদন করা হয়েছিলো। কিন্তু জেলা ম্যাজিস্ট্রট তাতে সাড়া দেননি। তাই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com