Wednesday, 19th August, 2026

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ নির্বাসন শেষে দেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এ তালিকায় জায়গা করে দিয়েছে। প্রতি বছর বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রকাশ করে টাইম।
তারেক রহমান সম্পর্কে সাময়িকীটি লিখেছে, কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনের শান্ত পরিবেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন ৫৭ বছর বয়সী তারেক রহমান। তবে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে তিনি বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে দেশে তার রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটে।
এই বিজয়ের মাধ্যমে তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু তার জন্য গভীর শোক বয়ে আনে। জানুয়ারিতে টাইম এর সঙ্গে আলাপকালে তিনি সেই শোকের কথাও তুলে ধরেন।
তারেক রহমান বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করাই এখন তার প্রধান লক্ষ্য। বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিসহ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
২০০০ এর দশকের দুর্নীতির অভিযোগে তার রাজনৈতিক পথচলাকে একসময় বাধাগ্রস্ত করেছিল। যদিও পরবর্তীতে আদালতে সে মামলা খারিজ হয়েছে। তবে দীর্ঘ সময় জনদৃষ্টির বাইরে থাকার পর এখন আর সময় নষ্ট করতে চান না তিনি। তারেক রহমান বলেন, মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com